শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৮:০০ পিএম, ২০২২-০৫-১৬
চ্যাম্পিয়নস লিগে গেটাফের সঙ্গে গোলশূন্য ড্র করে লা লিগায় দ্বিতীয় স্থানটাও নিশ্চিত করল বার্সেলোনা।
গত নভেম্বরে জাভি যখন বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন, তখন কাতালান ক্লাবটি লিগ টেবিলের নবম স্থানে ছিল। আর এই ক্লাব কিংবদন্তির হাত ধরে দলটি অসাধারণ প্রত্যাবর্তনে সেখান থেকে দ্বিতীয় স্থান পর্যন্ত উঠে এসেছে। আর সে জন্যই তো দলটির বর্ষীয়ান ডিফেন্ডার দানি আলভেজ বলেছিলেন, এবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের ভাগ্য ভালো যে বার্সার এবার জেগে উঠতে একটু দেরি হয়েছে।
বার্সেলোনার সঙ্গে ড্র করে আগামী মৌসুমে লা লিগায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছে গেটাফে। ঘরের মাঠে সে জন্যই জাভির বার্সেলোনার সামনে এদিন কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল তারা।
ম্যাচজুড়ে বলদখলের লড়াইয়ে বার্সেলোনা এগিয়ে থাকলেও শট এবং গোলমুখে শট নেওয়ার দিক দিয়ে বার্সেলোনার চেয়ে বেশি এগিয়ে ছিল গেটাফে। বার্সেলোনার পাঁচটি শটের বিপরীতে ৯টি শট নিয়েছে গেটাফে, যার তিনটি ছিল লক্ষ্যে। আর মেমফিস ডিপায়, ফেরান তোরেস, পিয়ের-এমেরিক অবামেয়াংদের দিয়ে গড়া আক্রমণভাগ পুরো ৯০ মিনিটে মাত্র একবার গেটাফের গোলমুখে শট নিতে সক্ষম হয়েছে।
খেলার ৪৮ মিনিটে অবামেয়াংয়ের ব্যাকহিল পাস ধরে তোরেস গেটাফে গোলরক্ষক ডেভিড সোরিয়ার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠানোর চেষ্টা করেন। তবে নিজের লাইনে দাঁড়ানো গেটাফে গোলরক্ষক সেই চেষ্টা সহজেই নস্যাৎ করেছেন। পুরো এটিই ছিল লক্ষ্যে বার্সেলোনার একমাত্র অন টার্গেট শট।
৩৭ ম্যাচ থেকে ৭৩ পয়েন্ট পাওয়া বার্সেলোনা মৌসুমের শেষ ম্যাচ খেলবে ২২ মে ভিয়ারিয়ালের বিপক্ষে। এই ম্যাচে ড্র করে অবনমন থেকে বেঁচে যাওয়া গেটাফে এখন ৩৭ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে রয়েছে, তাদের শেষ ম্যাচ এলচের বিপক্ষে।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited